Fibonacci Bookshop Logo
0
Share:
তুমি জানলে না (হার্ডকভার)
25% OFF

তুমি জানলে না (হার্ডকভার)

240180
লেখক:সাইম সাইদি
অনুবাদক:সাইম সাইদি
প্রকাশনী:নবপ্রত্যুষ প্রকাশনী
বিষয়:চিরায়ত
পৃষ্ঠা:62
SKU:FIBO2603025190
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:180.00
Genres:
সমকালীন উপন্যাস
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

যে ভালোবাসা বলা হয়নি

—সাইম সাইদি



লেখকের কথা

‎প্রিয় পাঠক,

‎এই বইটা কোনো সাধারণ গল্প নয়। এটি আমার হৃদয়ের একান্ত অংশ, যেখানে জমা আছে না বলা ভালোবাসার কথা, ভাঙা স্বপ্নের ছায়া, আর নিঃশব্দ এক অপেক্ষার বেদনা।

‎যে ভালোবাসা কখনো বলা হয়নি, শুধু অনুভব করা হয়েছিলো—আর সেই অনুভবই এই লেখার মূল সূত্র।

‎তোমাকে বলি, এই বইয়ের প্রতিটি শব্দে তুমি খুঁজে পাবে বাস্তবের এক অজানা জগত—যেখানে ভালোবাসা ছড়িয়ে থাকে মিশ্র অনুভূতির মাঝে, আনন্দ আর ব্যথার মাঝে, আশা আর হতাশার মাঝে।

‎এখানে কোনো নাটকীয়তা নেই, কোনো মিথ্যা রঙ নেই, শুধু স্বচ্ছ ও সরল ভালোবাসার গল্প।

‎তুমি যদি কখনো একপাক্ষিক ভালোবাসার স্রোতে ভেসে গিয়েছো, যদি কখনো কারো জন্য শব্দ হারিয়েছো, তবে এই বই তোমার জন্য।

‎এটি সেই নিঃশব্দ প্রেমের গাথা, যা হয়তো তুমি কখনো উচ্চারণ করো নি, কিন্তু হৃদয়ে গেঁথে আছে গভীরভাবে।

‎আমি তোমাকে আমন্ত্রণ জানাই—

‎আমার এই নীরব ভালোবাসার গল্পের পাতা খুলে দেখো, তাকে স্পর্শ করো, অনুভব করো।

‎হতে পারে তুমি নিজের জীবনের কোন অজানা মুহূর্ত এখানে খুঁজে পাবে, হয়তো নিজের একান্ত ভালবাসার গল্পের প্রতিচ্ছবি।

‎এই বইটা তোমার হৃদয়কে স্পর্শ করবে যদি তুমি ভালোবাসার ভিন্ন রঙ দেখতে চাও।

‎ভালোবাসার সেই রঙ যা হয়তো চোখে ধরা পড়ে না, শুধু মনে জ্বলজ্বল করে।

‎তাই বন্ধুবা, এই বইয়ের প্রতিটি পাতায় যাত্রা শুরু করো মন খুলে।

‎তুমি হয়তো পাবে আমার নিঃশব্দ ভালোবাসার গান, যা অনেক রাতের নীরবতায় বেজেছিলো শুধু তোমার জন্য।

‎ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে,

‎সাইম সাইদি

‎(ছদ্মনাম: আহমদ ছফা)

‎তারিখ: ১৬ জুন ২০২৫